
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে কার্পাসডাঙ্গায় গার্মেন্টস ব্যাবসায়ী সানোয়ার খাবলির দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধরসহ তার দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে গতকাল রোববার বিকাল ৩ টার দিকে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে কার্পাসডাঙ্গা বাজারের সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষনা দেন কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।সেই সাথে আজ সোমবার সকাল ১০ টার দিকে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। ভুক্তভুগি গার্মেন্টস ব্যবসায়ী সানোয়ার খাবলি জানান, আমার দোকানের পাশে মিকাইলের টিনের দোকানে গতকাল রোববার বেলা ১১ টার দিকে এক ট্রাক সিমেন্ট শীটের টিন আসে ট্রাকে করে। ট্রাকটি আমার দোকানের সামনে ভিড়িয়ে তারা টিন আনলোড করতে থাকে। এসময় আমি জয়নাল নামের এক লেবারকে বলি তোমরা আমার দোকানের সামনে টিন আনলোড করলে আমার দোকানে তো কাস্টমার আসতে পারবে না। টিন আনলোড করতে দীর্ঘ দুই ঘন্টা লাগবে। তোমরা ট্রাকটা আরেকটু সামনে নিয়ে গাড়ি আনলোড করো। তাকে এভাবে টিন আনলোড করতে বারন করলে সে আমার কলার চেপে ধরে। পরে এলাকার আরিফুল, জয়নাল, লতিফ, শহীদসহ আরো অজ্ঞাত ৭/৮ জন আমার দোকানে ঢুকে আমাকে এলোপাতাড়ি বাটাম পেটা করতে থাকে। এছাড়া আমার দোকানে থাকা অপূর্ব ও পাশের দোকানদার আজগরকেও তারা মেরে আহত করে এবং আমার দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা তারা লুট করে নিয়ে চলে যায়। এ ঘটনায় সানোয়ার খাবলি সহ ৪/৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামী করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানান তিনি।
কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজ কচি বলেন, দোকানদারদের উপর ও ধরনের নগ্ন হামলার তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে বাজারের সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে বাজারে মানববন্ধন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা না হলে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে বলেও জানান তিনি।
কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।