
বিনোদন প্রতিবেদক :
উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবস আজ। এই দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের দুটি ছবি সমানে এনে তাকে স্মরণ করেছেন তার নাতনি অভিনেত্রী রাইমা সেন।
ইনস্টাগ্রামে একটি পারিবারিক গ্রুপ ছবি পোস্ট করে রাইমা ক্যাপশনে লিখেছেন – তিনি আছেন সবার স্মৃতিতে, হৃদয়ে।
এই ছবিটি কারো জন্মদিনের আনুষ্ঠানে তোলা। সেখানে শিশু বয়সের রাইম ও রিয়া সেন, তাদের মা অভিনেত্রী মুনমুন সেন এবং বাবা ভরত বর্মণের সঙ্গে ছবির ঠিক মাঝে একটু বেশি বয়সের সুচিত্রা সেনকে দেখা যাচ্ছে।
রাইমা’র ছবিতে অদেখা সুচিত্রা
২০১৪ সালের এই দিনে (১৭ জানুয়ারি) কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মহানায়িকার মৃত্যুর সঙ্গে ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক সোনালী অধ্যায়ের অবসান ঘটে।
১৯৭৮ থেকে ২০১৪ পর্যন্ত প্রায় তিনটি যুগ কোন অভিমানে নিজেকে আড়াল করে রেখেছিলেন বাংলাদেশের মেয়ে সুচিত্রা – শেষ পর্যন্ত তা অজানাই থেকে গেছে। এ নিয়ে জল্পনা যতই হোক, নিজেকে আড়ালে রেখে মহানায়িকা নিজের পর্দার ছবিটিই দর্শক হৃদয়ে স্থায়ী করে গেছেন।