
আতিকুর রহমান আতিক
কালিহাতী প্রতিনিধি
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নবনির্বাচিত এমপি জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, বিপুল ভোটে বিজয়ী হয়ে কালিহাতিবাসীদের একটি সুখবর জানালেন, কালিহাতিতে ভ্যান শ্রমিক, অটো শ্রমিক, রিক্সাওয়ালা, সিএনজি এবং ট্রাক শ্রমিকদের উদ্দেশ্যে ঘোষণা করিলেন আজ থেকে কালিহাতীর মাটিতে কেহ কোন প্রকার চাঁদা প্রদান করিবেন না। গরিব অসহায় মেহনতি মানুষের কাছ থেকে কেউ কোন প্রকার জোরপূর্বক চাঁদা আদায় করলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করার নিশ্চয়তায় আশাবাদ ব্যক্ত করিলেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত কালিহাতি হোক এটাই এমপি অঙ্গীকার করেন এবং জনগণকে প্রতিশ্রুতি দেন।