
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত পনের জন নেতৃবৃন্দ। শনিবার বিকেলে কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও সংগঠনের উপদেষ্টা এস.এম সিরাজুল হক আলমগীর। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এডভোকেট জাফর আহমেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাহাব উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক- মো. নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু, লাইব্রেরী ও দফতর সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কার্য নির্বাহী সদস্য- মামুনুর রহমান মিয়া, শামীম আল মামুন, খন্দকার হাবিবুল্লাহ কামাল, কাদির তালুকদার ও মু. জোবায়েদ মল্লিক বুলবুল।
কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি আরিফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠণের কার্যকরী সভাপতি মোহাম্মদ আরিফ উর রহমান টগর।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সংগঠণের দফতর সম্পাদক মুফতি সাইফুল ইসলাম আর গীতা পাঠ করেন সংগঠণের সদস্য নিরঞ্জন ভৌমিক।
এ সময় উদ্যোক্তা ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবলসহ টাঙ্গাইল প্রেসক্লাব ও সংগঠণের সদস্যরা উপস্থিত ছিলেন।