
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি।
যশোরে শীতার্তদের মধ্যে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউনিয়নের সাতমাইল বাজারের ইউনিয়ন পরিষদ মাঠে এই কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ও জেমকন গ্রুপের পরিচালক কাজী নাবিল আহমেদের ছোট ভাই কাজী এনাম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।
এ সময় উপস্থিত ছিলেন হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল হক মিন্টু, ইউপি সদস্য আলমগীর হোসেন, ইউপি সদস্য আহম্মদ আলী, ইউপি সদস্য ইসহাক চাকলাদার, মর্জিনা খাতুন, তাছনিম জাহান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, শহর ছাত্রলীগের সাবেক সদস্য তছিকুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।