
দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ শাহীন ইসলাম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে SL-8 H ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৯ শে জানুয়ারি (শনিবার) সকাল ১১ টায় চলতি মৌসুমে রাইস ট্রান্সপ্লান্ট মিশনের সাহায্যে ধানের চারা রোপনের উদ্ভোদন করা হয়।
উপজেলার ৭নং আউলিয়া পুকুর গ্রামের সাইদুর রহমানের জমিতে আধুনিক পদ্ধতিতে ধানের চারা রোপন করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা জাফর ইকবাল।
উদ্ভোদনি অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী নাজনীনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একে,এম শরিফুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক মোস্তাফিজুর রহমান।
উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়।
উপজেলা শিক্ষা অফিসার এম,জিএম সারোয়ার হোসেন প্রমুখ।
এসময় গ্রামের শত শত কৃষক এই রোপন পদ্ধতি দেখতে ভীর জমায়।
জানা গেছে এই রাইস ট্রান্সপ্লান্ট মিশনের সাহায্যে প্রতি বিঘা জমিতে চারা রোপন করতে ১ লিটার ডিজেল খরচ হয়।
এই পদ্ধতি চাষাবাদে খরচ কমবে ও ফলনও অধিক বৃদ্ধি পাবে।