
দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ শাহীন ইসলাম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি পালিত হয়েছে।
এগারো পেরিয়ে বারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন এ শ্লোগানকে সামনে রেখে চিরিরবন্দর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দর্শক সমাদৃত এশিয়ান টেলিভিশন এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা,কেক এগারোকর্তন।
৩১জানুয়ারি বুধবার সকাল ১১টায়,
চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
চিরিরবন্দর ও পার্বতীপুরের এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাকারিয়ার হোসেনের সভাপতিত্বে ও চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মানিক হোসেনের সঞ্চলানায় আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত পাঠ করেন ভোরের বাংলা নিউজের দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ শাহীন ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা আওয়ামলীগের সহ- সভাপতি ও ভাইস চেয়ারম্যান শ্রী জোতিষ চন্দ্র রায়, চিরিরবন্দর থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি- মোঃ আবুল হাসনাত খান।
এছাড়া বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহফুজুল ইসলাম আসাদ, সিনিয়র সাংবাদিক সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, সাংবাদিক একরামুল হক চঞ্চল, পি.কে রায়, ভারত রায় প্রত্যয়, গোলাম মোস্তফা নিরব, আক্তার হোসেন, মোঃ বেলাল, মোঃ নাহিদ, মিজানুর রহমান প্রমুখ।