
কে, এম, রাশেদুজ্জামান
কুয়াকাটা (কলাপাড়া উপজেলা) প্রতিনিধি
পটুয়াখালী মহিপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেন মহিপুর থানা পুলিশ। নিহত যুবকের নাম ওমর আলী ফরাজী, পিতা: শাহজাহান ফরাজী মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের তাহেরপুর গ্রামের বাসিন্দা৷
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) নিজ ঘরে নববধু রেখে স্বামী ওমর আলী ফরজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়েন। পরে বাড়ীর পাশে মচির ক্ষেতে সকাল ৮ টায় গলাকাটা নিথর মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
পরিবার ও স্থানীয় সুত্রে জানাজায়, গতকাল ৫ ফেব্রুয়ারি একঐ ইউনিয়নের তাজে পাড়া গ্রাম ৬ নং ওয়ার্ড হাফেজ শাহ আলম এর মেয়ে ফারজানা আক্তার রুকাইয়া (১৯) এর সাথে নিহত ওরম আলীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরদিন এমন মর্মান্তিক এঘটনায় পুরো এলাকায় বইছে শোকের ছায়া ।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশিও দা উদ্ধার করা হয়েছে। আমাদের তদন্ত চলছে, ক্রাইমসিন এক্সপার্ট আসতেছে তার পরে লাশ ময়নাতদন্তের জাবে তখন বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।