
এস. এম. শরিফুল ইসলাম সবুজ স্টাফ রিপোর্টার
আজ ১৬ই ফ্রেব্রুয়ারি ২০২৪ রোজ শুক্রবার বিকেলে ৪ ঘটিকায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের ১ ও ৩ নং ওয়ার্ডের সম্মেলন ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উওর আওয়ামী কৃষকলীগের এর আহবায়ক, মোঃ মহাসিন করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উওর আওয়ামী কৃষকলীগের সদস্য সচিব, আহসান হাবীব, আশুলিয়া থানা আওয়ামী কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি- সৈয়দ মুহাম্মদ শরিফুল ইসলাম (সবুজ), সাংগঠনিক সম্পাদক- মুক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ রুবেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক- সিরাজুল ইসলাম সুজন প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ শামিম হাসান।
এই সময় ঢাকা জেলা উওর আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক, মোঃ মহসিন করিম নবনির্বাচিত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম কে ধামসোনা ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য কৃষকদের ও ওয়র্ড কৃষক লীগের সকল নেতাকর্মীদের সহ সাধারণ জনসাধারণকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। এসময় আওয়ামী কৃষকলীগের সকলে একত্রিত হয়ে কৃষক লীগেক কে মডেল হিসেবে রুপান্তরিত করতে সর্বদাই সহযোগিতা করার আহ্বান জানান।
আশুলিয়া থানা আওয়ামী কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ শরিফুল ইসলাম সবুজ এ সময় সকলকে ঢাকা জেলা কৃষক লীগের ও কৃষকদের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার ও নবনির্বাচিত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এর হাতকে শক্তিশালী করতে কাজ করার জন্য ঐক্য মত প্রকাশ করেন।
আশুলিয়া থানা আওয়ামী কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সকলের জন্য শুভেচ্ছা ও সহযোগীতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালক ও পরিচালনা করেন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন ও সভাপতিত্বে করেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সভাপতি মোঃ কিসমত আলি।