
আশরাফ উদ্দিন বরিশাল প্রতিনিধি
বিশ্বের ইতিহাসে একমাত্র ভাষার জন্য জীবন দিয়ে বীরের জাতি হিসেবে বাঙ্গালি তার পরিচয় দিয়েছে। অবশেষে রাষ্ট ভাষা বাংলা আমরা পেয়েছি। শুধু তাই নয় ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরই অংশ হিসেবে আজ একুশে ফেব্রুয়ারি।
বরিশাল জেলার গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান,বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)।মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ,এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক এবং সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, নেতৃবৃন্দদের সারি দেখা যায় শহীদ মিনারে।১২টা এক মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এক মিনিট নীরবতা পালন করেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন,সাধারন সম্পাদক হারিছুর রহমান হারিছ।উপজেলা কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি,ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। এরপর গৌরনদী পৌরমেয়র হারিছুর রহমান হারিছ, বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলরসহ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধাপুষ্পস্তবক অর্পণ করেন, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানার কর্মকর্তা, ফায়ার সার্ভিস,ভাষা সৈনিক,গৌরনদী কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লীবিদ্যুৎ কর্মকর্তা, গৌরনদী প্রেসক্লাব,গৌরনদী উপজেলা প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের সাংবাদিক ও প্রাধ্যক্ষরা। এরপর সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়।