
স্টাফ রিপোর্টার(বরিশাল)
গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গত ২৮ অক্টোবরের পর তীব্র সংকটকালীন সময় থেকে চলতি বছরের ৭ জানুয়ারী পর্যন্ত চলাকালীন সময়ে এই ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট বাহিনী কর্তৃক বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করতে গিয়ে রাজবন্দী হওয়াসহ রাজপথে সাহসী ভূমিকা পালনকারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (১৫ মার্চ) বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে স্বাধীনতা ফোরাম বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা শাখা বরিশাল জেলা শাখার আহবায়ক ও বরিশাল সদর উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক এ্যাড. তারেক সুলাইমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ।
এখানে আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, বরিশাল জেলা তাঁতিদলের আহবায়ক এ্যাড, আনিসুর রহমান, মহানগর বিএনপি সিনিয়র সদস্য অ.ন.ম সাইফুল আহসান আজিম, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাঈদ তালুকদার, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিঠুসহ বিভিন্ন সময়ে কারাবন্দী বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দএবং জেলা বিএনপি জেলা বিএনপি সাবেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের বরিশাল শাখা সদস্য সচিব নাজমুস সাকিব।
এসময় দোয়া-মোনাজাতের পূর্বে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও দেশের গণতন্ত্র উদ্ধারের আন্দোলন এখনও অব্যাহত চলমান রয়েছে।
তাই আমাদের দলের ভিতর কোন মতভেদাভেদ রাখা চলবে না। আমরা যে যে সংগঠনের সাথেই সবাই বিএনপি নামের একটি গাছের ছায়ায় থেকে দল ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করার আহবান জানান।