
বোদা উপজেলা প্রতিনিধি
মোঃ পারভেজ মোশারফ
পঞ্চগড় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে জেলা জামায়াতের ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন মাহে রমজান মাস হল মহান আল্লাহ তায়ালা একটি বিশেষ নিয়ামত।
তিনি আরো বলেন পবিত্র রমজান মাসে আমরা সকলেই যেমন মহান আল্লাহ পাকের কাছে সকল ভুল-ত্রুটিও গুনাহ মাফের জন্য দোয়া প্রার্থনা করি এবং প্রত্যেকটি খারাপ কাজ থেকে যেমন বিরত থাকি, আমাদের উচিত রমজান মাসের এই পবিত্রতা আমাদের সকলের বুকে ধারণ করে সারা বছর আমরা প্রত্যেকেই যেন ইসলামের আদর্শ মোতাবেক চলাচল করতে পারি, এতে মানুষ দেশ ও জাতির সকলের মঙ্গল ও কল্যাণ হবে, এবং এই পবিত্র রমজান মাসে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সকলেই সমাজের গরীব দুঃখী, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সকলের পাশে দাঁড়াই একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাতীয় মুফিচ্ছির পরিষদ এর সভাপতি জনাব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাইয়্যেদুর রহমান। ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি জনাব মাওলানা মোঃ জাহিদুর রহমান
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহ অনেকই।
ইফতারের আগ মুহূর্তে বাংলাদেশ ও সমস্ত মুসলিম বিশ্বের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয় সেই সাথে দলীয় নেতাকর্মী ও নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।