
মোঃ সুজন মিয়া
নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামে গলায় ফাঁস লাগিয়ে সাইদুল ইসলাম নয়ন নামে আনুমানিক ২৬ বছরের এক তরুণের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
সুত্র জানায়, ওই এলাকার হাফিজ মাষ্টারের বাড়িতে শফিকুল ইসলাম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে লোকমুখে শোনা যাচ্ছে।
নয়নের পরিবারের লোকজন জানান, নয়ন ছেলে হলেও তার চালচলন ছিলো তৃতীয় লিঙ্গের মত! হিজরাদের সাথে সখ্যতা ও মেয়েলি স্বভাবের কারণে স্থানীয়দের কটু কথা প্রায়ই শুনতে হতো। যেকারণে মানসিক চাপে সে আত্মহত্যা করেছে বলে তারা জানায়।
এ ব্যাপারে নবীনগর থানায় যোগাযোগ করা হলে থানা থেকে জানানো হয় খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে বিষয়গুলো জানানো হবে।