
আতিকুর রহমান আতিক
কালিহাতী উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইল কালিহাতিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইলের বরেণ্য নেতাকর্মীরা উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহান স্বাধীনতার দিবস ২৬ শে মার্চ উদযাপন করছেন। ১৯৭১ সালে ২৬ শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছেন তারই ধারাবাহিকতায় আজ শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পাঞ্জলি নিবেদন করে হাজারো মানুষের সাথে স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত হয়ে মহান স্বাধীনতা দিবসকে উদযাপিত করছেন। উক্ত উদযাপিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতি-১৩৩ আসনের এমপি আবদুল লতিফ সিদ্দিকী সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী বৃন্দ এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, উপজেলার সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপজেলার সাধারণ জনগণ। বাংলাদেশকে স্বাধীনতা অর্জন কারীর ক্ষেত্রে যে সকল শহীদ তাদের নিজের তাজা রক্তকে বিলীন করে আজ দেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়ে স্বাধীনতা দিবসকে আরো উজ্জল ও মনমুগ্ধকর করে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসকে উদযাপন করা হচ্ছে।