
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এ ২৬শে মার্চ উপলক্ষে ছাত্রলীগের দুই গ্রুপের বিশ্ববিদ্যালয়ের ছয়দফা বেদীতে ফুল দেয়া কে কেন্দ্র করে বাক বিতন্ডা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায় ঘটনা।
জানা যায় মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছয়দফা বেদীর সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহর অনুসারী এবং বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অনুসারীদের মাঝে বাকবিতন্ডা হয় ফুল দেয়া নিয়ে,সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারীরা বাধা প্রদান করে বর্তমান মেয়রের অনুসারীরা ফুল নিয়ে গেলে,তখনই বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি ও হয় সেখানে।তারপর সাদিক আব্দুল্লাহর অনুসারী রা সেখান থেকে চলে আসলে অন্য গ্রুপ বর্তমান মেয়রের অনুসারী রা ফুল দেয়। পরবর্তীতে কিছুক্ষণ (আনুমানিক ১ঘন্টা) পরেই সাবেক মেয়রের অনুসারী রা আবার এসে ফুল দেয়।
এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায় নি তবে এ বিষয়ে ছাত্রলীগের বর্তমান মেয়রের অনুসারী সরোয়ার আহমেদ সাইফ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমরা ফুল দিতে গেলে আমাদের বাধা প্রদান করেন সাবেক মেয়রের অনুসারী রা এবং তারা হাতাহাতিতে জড়ায় আগ বাড়িয়ে।তারা চায়না ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত থাকুক এবং ভালো পরিবেশ বহাল থাকুক ।এবং তিনি আরো বলেন যে যত অপচেষ্টা, বাধা ও ষড়যন্ত্র ই করুক না কেন,ববি ছাত্রলীগ তা বিগত দিনগুলোর মতই শক্ত হাতে দমন করে যাবে এবং মুজিব আদর্শ ধারন করে এগিয়ে যাবে এবং বিশ্বিবদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা সচেতন থাকবে।
এ ঘটনার বিস্তারিত জানতে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে মুঠোফোনে পাওয়া যায়নি।