
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির সীমানা ও গাছ নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় ভাতিজা কামরুজ্জামান পলাশ ও তার মা কহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
বুধবার মামলার প্রধান আসামী পলাশকে উপজেলার গোড়াই এলাকা থেকে এবং মঙ্গলবার রাতে কহিনুর বেগমকে বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। উল্লেখ্য রবিবার রাতে উপজেলার কুর্নী গ্রামে ভাতিজার হাতে চাচা আশরাফুর আলম খুন হন।
মির্জাপুর থানায় মঙ্গলবার নিহত আশরাফুলের ছেলে কাজী আরিফ একটি হত্যা মমলা করলে পুলিশ ও র্যাব আসামীদের ধরতে অভিযানে নামে