
মোঃ আকাশ মোল্লা
যশোর প্রতিনিধি
যশোর জেলার বাহাদুরপুর এলাকায় খুলনা হতে আগত একটি এম্বুলেন্স আগুনে পুড়েযায়। জানাযায় উক্ত এম্বুলেন্সটির মালিক মোঃ রেফাজুল। এম্বুলেন্সটির নাম্বার ঢাকা মেট্রো ছ ৭১-০৮৬৯। এম্বুলেন্সটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি এম্বুলেন্স মালিক সমিতির আওতাধীন। এম্বুলেন্সটির ইঞ্জিন পরিবর্তন করার পর পরীক্ষা মূলক চালানোর জন্য খুলনা হতে যশোর যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িতে আগুন ধরে যায়, যা কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।