
মোঃআল-আমিন
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ইটনায় অভিনব কায়দায় গাঁজা চালান পাচারের সময় এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
৬ এপ্রিল শনিবার সকালে উপজেলার মৃগা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার লোহাত গ্ৰামের তাহের মিয়ার ছেলে খোকন মিয়া (২৬)।
জানা গেছে, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানীর নেতৃত্বে এসআই উজ্জ্বল মিয়া, এসআই আহসানুল হক ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মৃগা ইউনিয়নের বাঁশের সাঁকোতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ খোকন মিয়াকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী জানান, মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় কাপড়ে মোড়িয়ে গাঁজা চালান পাচার করার সময় একজনকে আটক করা হয়েছে।