
নীলফামারী প্রতিনিধি:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এপি, শিক্ষা প্রোগ্রাম এর আয়োজনে নীলফামারীতে শিশু ও যুব কল্যাণে জাতীয় বাজেট প্রস্তাবনা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার সকালে নীলফামারী পৌরসভা মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এপি এর প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাস্কে এর সঞ্চালনায় প্রধান অতিথি প্রধান অতিথি পৌর মেয়র এর পক্ষে প্রতিনিধি হিসেবে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু ফোরাম প্রতিনিধি, নীলফামারী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তন্বি তালুকদার প্রমুখ৷
উক্ত অনুষ্ঠানে নীলফামারী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন৷