

মিরসরাই উপজেলা ক্রাইম রিপোর্টার সাকিব চৌধুরী
মিরসরাইয়ে জুসের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তা খাইয়ে এক ব্যবসায়ীর ব্যাগে থাকা নগদ ২৪ লাখ ১৫ হাজার টাকা লু’ট হওয়ার ঘটনায় মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় মিরসরাই থানা পুলিশ। তার নাম ইয়াকুব আলী মাসুদ (৬৫)। সে নোয়াখালী জেলার চরজব্বর থানার চরজব্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মফিজ মিয়ার বাড়ির মরহুম আবদুল হালিমের ছেলে। এসময় তার কাছ থেকে নগদ ৬ লাখ ২৩ হাজার টাকা, স্বর্ণের তাবিজ ও চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।