
আনোয়ার আহমেদ
কুমিল্লা প্রতিনিধি
বাংলার ঐতিহ্যবাহী চট্রগ্রাম লালদীঘির ময়দানে অনুষ্ঠিত জব্বারের বলী(এক ধরণের কুস্তি) খেলা ২০২৪ ইং এর চূরান্ত পর্বে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলাধীন মনিপুর গ্রামের ছেলে মোঃ শরীফ মিয়া ওরফে বাঘা শরীফ।
এই বাঘা শরীফ পূর্বেও বলী খেলায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল।
এ ছাড়াও আঞ্চলিক কুস্তি খেলা সমূহে অপ্রতিরোধ্য ও অঘোষিত চ্যাম্পিয়নই বটে।
তাঁ দৈহিক শক্তি, কায়দা-কৌশলের সঙ্গে উন্নত ট্রেনিং করানো হলে আন্তর্জাতিক পর্যায়েও দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে বলে বিজ্ঞজনদের ধারণা।