
নিজস্ব সংবাদদাতা
পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায় যে, পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানাধীন চিলাহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভাউলাগঞ্জ বাজারে মো. শাহিনুর ইসলাম শাহীন এর টেইলার্স দোকানের সামনে কাঁচা রাস্তার উপর মাদক আসামি মোঃ শহিদুল ইসলাম শহীদ (৩২) আটক করা হয়। আসামিকে ঘটনাস্থল হতে ২০০ (দুইশত) পিচ মাদকদ্রব্যসহ আটক করে গোয়েন্দা পুলিশ।
জানা যায়, গোয়েন্দা পুলিশ কর্তৃক আটককৃত মাদক ব্যবসায়ী ব্যক্তি মো. শহিদুল ইসলাম, মো. নূর ইসলামের ছেলে ভাউলাগঞ্জের নগর পাড়া গ্রাম থানা- দেবীগঞ্জ , জেলা- পঞ্চগড় বাসিন্দা।
পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের সার্বিক তত্ত্বাবধানে ২৬ এপ্রিল (শুক্রবার) এসআই মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে মাদকদ্রব্যের বিশেষ অভিযানে পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে ১জন মাদক ব্যবসায়ী আটক করেন গোয়েন্দা পুলিশ।
২০০(দুইশত) পিচ টাপেন্ডাডল ট্যাবলেটসহ রাত সময় ৮.৪৫ মিনিটে গ্রেফতার করা হয়। এ বিষয়ে দেবিগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে বলে যানা যায়।