
মানিক হোসেন-ইবি:
চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষে সালাতুল ইস্তিস্কার (বৃষ্টির জন্য নামাজ) আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। ধর্মতত্ত অনুষদের ব্যবস্থাপনায় এ নামাজ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ এপ্রিল ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ নামাজের আয়োজন করা হয়। মাওলানা আশ্রাফ উদ্দিন খানের ইমামতিত্বে নামাজে উপস্থিত ছিলেন ধর্মতত্ত অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী।এছাড়াও উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. মো: নাছির উদ্দিন মিঝি, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড.আ.ন.ম ইকবাল হোসাইন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল হান্নান শেখ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: ময়নুল হক এবং কয়েকশো সাধারণ শিক্ষার্থী।
নামাজের শুরুতে সালাতুল ইস্তিস্কার প্রয়োজনীয়তা ও নিয়ম কানুন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী।
এসময় তিনি আরো বলেন, আমাদের পাপের কারনেই এরকম প্রতিকুল পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা সকল প্রকার বিপর্যয় সৃষ্টিকারী কাজ করা থেকে বিরত থাকবো। আজকে এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করবো।