
সন্দীপ প্রতিনিধি
সন্দ্বীপ সুরলোক শিল্পী গোষ্ঠীর পরিচালক সাফায়েত হোসেন আজ কিছুক্ষণ পূর্বে চট্টগ্রামে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবার সূত্রে জানা যায়, সাফায়েত হোসেন গতকাল রাতে প্রজন্ড জ্বর নিয়ে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। চট্টগ্রামে যাওয়ার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসক বলছেন হার্টস্ট্রোক জণিত কারণে সাফায়েত হোসেন এর মৃত্যু হয়।
তিনি পেশাগত জীবনে সাতঘরিয়া ওয়াদুদিয়া বালক বালিকা মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।
মৃত্যুের সময়ে তিনি স্ত্রী এক সন্তান ও অসংখ্যা গুণগাহী রেখে গেছেন।
সাফায়েত হোসেন এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সন্দ্বীপের সামাজিক অঙ্গণ ও ইসলামিক অঙ্গণে।