

মোহাম্মদ ইউসুফ
রামগড় উপজেলা প্রতিনিধি
আজ ৫/৫/২০২৪ ভোর ৫টায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রামগড় উপজেলার বিভিন্ন স্থানে।
কালবৈশাখী ঝড়ে একই পরিবারের এক ব্যাক্তিসহ দুটি গবাদি পশুর মৃত্যু, বহু ঘর বাড়ি গাছপালা ও বৈদ্যুতিক খুটি ও ফলজ গাছ সহ ফলফলাদির ব্যাপক ক্ষতি হয়েছে এবং
তার সাথে বিদ্যুৎ বিহীন হয়ে আছে পুরো উপজেলা,
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ষড়যমনে গিয়ে দেখেন বিভিন্ন ঘরবাড়ির চাল উড়ে গিয়েছে, বৈদ্যুতিক খুঁটি উপড়ে রাস্তায় পড়ে আছে, বিভিন্ন বড় বড় গাছপালা ঝরে উল্টে পড়ে আছে, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ব্যাপক ক্ষতি হয়েছে যা আপাতত অনুমান করা যাচ্ছে না, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।