
মোঃআল-আমিন
নিজস্ব (প্রতিবেদক)কিশোরগন্জ
হাওর বেষ্টিত কিশোর গন্জ ইটনা উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে পথসভা।
আসন্ন ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের উয়ারা, পাগলশী,মুদিরগাঁও এবং জয়সিদ্ধি সহ পথসভা করেন চৌধুরী কামরুল হাসান।
৩য় বারের মতো ইটনা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ভোরের বাংলা নিউজ কে বলেন জয়সিদ্ধি ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসেন তাই আমি জয়সিদ্ধি ইউনিয়নের মানুষের কাছে কৃতজ্ঞ । সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারনে ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে মাথায় রেখে ইটনা উপজেলার, সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবানের লক্ষে কাজ করার ব্রত নিয়ে থাকতে আগ্রহ প্রকাশ করেন, এছাড়াও তিনি দোয়া ও আশির্বাদ জানিয়ে, ইটনা উপজেলার সকল জনগণের দোয়া ও আশির্বাদ নিয়ে তিনি, আবারো চেয়ারম্যান হিসেবে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। চৌধুরী কামরুল হাসান গণমাধ্যমকে আরো জানান, ইটনা উপজেলাবাসী বিগত দিনেও আমাকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে বিজয়ী করেন এবং তৃতীয় বার ভোট দিয়ে জয়যুক্ত করবেন সে বিশ্বাস আমি করি। আমি সুখে-দুঃখে বিগতদিনেও উপজেলা বাসীর পাশে ছিলাম এবং জীবনের বাকিটা সময়ও উপজেলা বাসীর পাশে থেকে সেবা করে যাবো। আমি তৃতীয় বার বিজয়ী হলে উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, বাসস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ। , তিনি আরও বলেন আবারো চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে অসহায়দের পাশে থেকে সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবেন তিনি, এছাড়া ইটনা উপজেলা কে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সর্বাত্বক ভুমিকা রাখবেন।
উল্লেখ্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চৌধুরী কামরুল হাসান তৃতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।