
ববি প্রতিনিধি
আজ রবিবার (১২মে) সন্ধ্যা ৭ টার সময়ে বরিশাল শহরের বাংলাবাজারের খালেদাবাদ কলোনীর বখাটে রা পরিকল্পিত ভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীদের উপর হামলা করে।
ঘটনার শুরু হয় টিউশনি পড়াতে গিয়ে পড়ানো শেষে চায়ের দোকানে বসে ববি শিক্ষার্থীর সিগারেট খাওয়া কে কেন্দ্র করে স্থানীয় বখাটেরা চড় মারা থেকেই ঘটনার সূত্রপাত।ঘটনাস্থলে ভিক্টিমের বন্ধুরা গেলে তাদের আটকে রেখে হামলা করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন ৩জন শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের পরবর্তীতে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।উক্ত ঘটনায় আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শাহরিয়ার সান বলেন,”আমরা বন্ধুকে মেরেছে এলাকার বখাটেরা শুনে গিয়েছিলাম,সেখানে আমরা কথা বলতে গেলে আমাদের বেধে রেখে বেধরক পেটানো হয়। পরবর্তীতে আমাদের একজনকে আটক করে রেখে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়।যা এখনো ওরা ফেরত দেয়নি”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইউম বলেন”আমি শুনেই আহত শিক্ষার্থীদের দেখতে মেডিকেলে ছুটে গিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে তাদের চিকিৎসার ব্যাবস্থা করা হবে”##