
আসাদুল্লাহ আল গালিব,
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
গৌরবের ১০ম বর্ষে পদার্পণ করলো ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের প্রথম সংগঠন জাককানইবি সাংবাদিক সমিতি (জাককানইবিসাস)।
২০১৫ সালের ১২ মে একঝাঁক তরুণ সাংবাদিকদের হাত ধরে যাত্রা শুরু করে সংগঠনটি। নানা চড়াই-উতরাই পেরিয়ে রবিবার (১২ নভেম্বর) দশম বর্ষে পা দিয়েছে জাককানইবি সাংবাদিক সমিতি। নানান জটিলতার কারনে সেই দিনে কোনো রকম কার্যক্রম পরিচালনা করতে না পারলেও এরই পরিপ্রেক্ষিতে ১৩ মে (সোমবার) শোভাযাত্রা,বৃক্ষ রোপণ, কেক কাটা, সংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সাংবাদিক সমিতির এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।এছাড়া উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. আতাউর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় সহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গনমাধ্যমকর্মি এবং সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ফাহাদ বিন সাঈদ,শুভেচ্ছা বক্তব্য দিবেন সমিতির সাধারণ সম্পাদক আসলাম বেগ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ফাহাদ বিন সাঈদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাচীন সংগঠন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ৯ বর্ষ শেষ করে ১০ম বর্ষে পদার্পণ করেছে। সংগঠনটি ২০১৫ সালে প্রতিষ্ঠা কালে কিছু তরুণ মেধাবীর হাতে গড়ে উঠেছিলো, হাঁটিহাঁটি পা পা করে এই দীর্ঘ সময় সকলের আস্থা, বিশ্বাস আর ভালবাসার এই সংগঠন আজ এই অবস্থানে। ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা স্লোগান কে বুকে ধারণ করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে প্রতিষ্ঠিত করার লড়াই করে চলছে সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়কে দেশ ও বিদেশে পরিচিত করতে কাজ করে যাচ্ছে এই সংগঠনের প্রতিটি সাংবাদিক।
সোমবার সকাল ১১.৩০ মিনিটে বৃক্ষ রোপণের মাধ্যমে শুরু হয় এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু এবং নজরুল শ্রদ্ধঞ্জলী অর্পণ করে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়টির সেন্ট্রাল লাইব্রেরির সামনে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়টির কনফারেন্স রুমে কেক কাটার পর জাতীয় সংগীত পরিবেশন এবিং একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য যে, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সজীব আহমেদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মো. আজিজার রহমান । শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নিরলস এবং নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির একমাত্র গণমাধ্যম সংগঠন জাককানইবি সাংবাদিক সমিতি।