
পিরোজপুর প্রতিনিধিঃ-
প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে, আবার কেউবা পঙ্গুত্ব বরণ করছে। দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না। কোন ভাবেই দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না নাজিরপুর-পিরোজপুর টু ঢাকা মহাসড়কে।
এর প্রতিবাদে কোন সভা, সেমিনার, মানববন্ধন, মিছিল-মিটিং দেখা যাচ্ছে না, তবে তদন্ত কমিটি থাকলেও সঠিক তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত আলোর মূখ দেখেনি। এভাবে সড়ক দুর্ঘটনা মৃত্যুর মিছিল আর কত দীর্ঘ হবে তা আমরা কেউ বলতে পারি না। মহাসড়কে প্রায়ই ঘটছে দূর্ঘটনা, নেই কোন প্রতিকার।
শুক্রবার (১৭ মে) সকাল ১১ টায় উপজেলার রুহিতলাবুনিয়া এলাকায় পরিতোষ রায় (৫৫) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত পরিতোষ রায় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি বানিয়ারী ওর্য়াড যুবলীগের সভাপতি।
জানাগেছে, ১৮ মে পিরোজপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে নাজিরপুর উপজেলায় প্রস্তুতি সভায় ভ্যানযোগে যোগদানের পথে দোলা পরিবহনের ধাক্কায় রাস্তায় পড়ে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তাকে বহন করা ভ্যান চালক অসিত মন্ডল জানান, আমি পরিতোষ রায়কে নিয়ে নাজিরপুর- পিরোজপুর মহাসড়কের রুহিতলাবুনিয়া মৃধা বাড়ির সামনে পৌছালে পিছন দিক থেকে আসা দোলা পরিবহনের একটি গাড়ি আমার ভ্যানে ধাক্কা দিলে আমরা ছিটকে পড়ি। আমি গুরুতর আহত অবস্থায় প্রানে বেচেঁ গেলে ও পরিতোষ রায়কে ঘাতক পরিবহনটি চাঁপা দিয়ে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। নাজিরপুর থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ঘটাস্থলে কর্তব্যরত নাজিরপুর থানার এস,আই মোঃ মাজাহারুল ইসলাম জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা প্রক্রিয়াধীন। ঘাঁতক বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করার অভিযান অব্যহত রয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।