
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের অভিযানে ১০ কেজি শুকনা গাঁজা,২টি মোটরসাইকেল,২টি মোবাইল ফোন উদ্ধারসহ রিয়াজুল ইসলাম রিয়াদ(২৩) ও রাশেদুল ইসলাম(২৫) নামের ২ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
গত শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের জনৈক আফছার আলীর বাড়ীর সামন হতে ১০ কেজি গাঁজা, ২টি মোটর সাইকেল ও ২টি মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম রিয়াদ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পানিমাছ কুটি (ফুলবাড়ী) গ্রামের মোঃ ইউনুছ আলীর পুত্র ও
রাশেদুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের আঃ রহমানের পুত্র।
গাইবান্ধা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ
মোঃ শফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা কালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের জনৈক আফছার আলীর বসত বাড়ীর সামনে কাচা রাস্তার উপর হতে ১০কেজি গাঁজা, ২টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোনসহ রিয়াজুল ইসলাম রিয়াদ ও রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।