
জাহিদ হাসান
খাগড়াছড়ি প্রতিনিধি
আজ ০১ জুন-২০২৪ রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রোগ্রামের শুরুতে ১৯৮৪ সালের ৩১ মে বরকল ভূষণ ছড়ায় গণহত্যার বিচারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পিসিএনপি’র কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধ মনিরুজ্জামান মনির,
সঞ্চালনা করেন পিসিএনপি’র মহাসচিব মোঃ আলমগীর কবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
উক্ত অনুষ্ঠানে স্থায়ী কমিটির সম্মানিত ২৬ জন সদস্যের মধ্য থেকে ২১ জন উপস্থিত ছিলেন।