
ঢাবি প্রতিনিধি
মহামান্য হাইকোর্ট আজ নির্দেশ দেয় পুনরায় ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার। লক্ষ লক্ষ শিক্ষার্থীর আন্দোলনের মুখে যে কোটা প্রথা আমাদের সোনার বাংলা থেকে বিদায় নিয়েছিলো সেই কোটা প্রথাকে সোনার বাংলায় আবার ও ফিরিয়ে নিয়ে আসলো মহামান্য হাইকোর্ট। এই রায় সামনে আসার পর থেকেই শিক্ষার্থীরা ফুসতে শুরু করে। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আব্দুর রহমান ভোরের বাংলা নিউজকে দেওয়া বক্তব্যে জানায় তাদের রক্ত আবার দেশের রাজপথ লাল হবে ৭১ এর মত রক্ত বিলিয়ে দিবে কিন্তু তারা এই কোটা পদ্ধতি কোন দিন মেনে নিবে না। আরেক শিক্ষার্থী সোহেল রানা প্রশ্ন তোলে যখন প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছুটিতে যাচ্ছে তখন কেন এই ধরনের রায়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটার বিরুদ্ধে আন্দোলন চলছে।৷