
মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ
‘
স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সারাদেশের ন্যায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতপুর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে প্রথমে উপজেলা চত্বরে থেকে একটি বিশাল র্যালি বেড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শেষে গাছের চাড়া বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চকমিরপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন, ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা নেপাল চন্দ্র সাহা, আলিনুর খোরশেদ আলম, সাংবাদিক মামুন আব্দুল্লাহ ও আমিনুল ইসলামসহ ইউনিয়ন সচিব গণ, সার্ভেয়ার,সেবা গৃহিতা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।এ সময় বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।