
এমএ মোমেন কাপাসিয়া উপজেলা প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে কামাল হোসেন বাদী হয়ে ছেলে কামরুল ইসলাম মারুফ (২৭) ছেলের মা মার্জিয়া খাতুন (৫০) নামে দুজনকে আসামী করে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করেন কামরুল ইসলাম আমার অবাধ্য সন্তান, মা ছেলে মিলে আমার উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। মার্জিয়ার বাপের বাড়ি রায়েদ ইউনিয়নের বাগের হাট গ্রামের সফুর উদ্দিনের মেয়ে। তারই যোগসূত্রে গরু, মায়ের ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ ৫ লাখ টাকার মালামাল, নগদ ১০ লাখ টাকা এবং ১৫ ভরি স্বর্ণ আত্বসাৎ করেছে। মালামাল সম্পর্কে জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগাল করে। সব কিছু সহ্য করে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে প্রায় ১০ লাখ টাকা খরচ করে সৌদি আরবে নিয়ে আসি তাকে। কিছুদিন থাকার পর আমার সৌদি আরবের বাসা থেকে ২৫
হাজার সৌদি রিয়াল নিয়ে পালিয়ে অন্য জায়গায় চলে যায়। অনেক খোঁজাখুঁজির ১৫ মাস পর তার সন্ধান পাই। সেখান থেকে আনতে গেলেও মার খেতে হয়েছে আমাকে। কামাল হোসেন জানান তার আপন বড় ভাই মফিজ উদ্দিন মৌলভি (হিরন), আরেক ভাই মোস্তফা আমার বাড়ির সম্পত্তির লোভে আমার স্ত্রী মার্জিয়া এবং ছেলে কামরুল ইসলাম মারুফকে দিয়ে আমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে রেখেছে। বিভিন্নসময় বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। দুই ভাইয়ের ষড়যন্ত্রের কারণে দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাতে হচ্ছে। এলাকাবসী জানায়, মফিজ উদ্দিন মৌলভী বাড়ির লোকজনের সাথে কোনো সম্পর্ক নেই। তাদের ব্যবহারে আমরা সন্তুষ্ট না। দুই ভাই মিলে ষড়যন্ত্র করে কামালকে দূরে সরিয়ে রেখেছে।