
গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগে মোঃ সাদিকুল ইসলাম (১৯) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরআলগী ইউনিয়নের কিনারআলগী চরের মোঃ সাইফুল ইসলামের ছেলে ।
বুধবার রাতে পাশর্^বর্তী ভালুকা উপজেলার মেজরভিটা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ।
জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের কিনারআলগী চরে নানার বাড়িতে কিশোরী (১২) প্রাকৃতিক ডাকে সারা দিতে গত মঙ্গলবার রাতে ঘর থেকে বের হয়। এসময় আগে থেকে উৎপেতে থাকা বখাটে মোঃ সাদিকুল ইসলাম মুখে গামছা পেঁচিয়ে রিফাত(২০) ও মোঃ শরীফ (২১) নামে দুইজন সহযোগীর সহযোগীতায় পাশর্^বর্তী মোঃ আলী মিয়ার বাঁশ ঝাড়ে নিয়ে রাতভর ধর্ষন করে পালিয়ে যায়। ধর্ষক ও তাঁর সহযোগীরা পালিয়ে গেলে কিশোরী (১২) একই এলাকার আবুল মনসুর(৫০) বাড়িতে ভোর রাতে আশ্রয় নেয়। সকালে আবুল মনসুর অসুস্থ অবস্থায় কিশোরী (১২) কে নানার বাড়িতে দিয়ে আসে। কিশোরী (১২) কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনে নানা হযরত আলী (৬২) গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে।
ধর্ষিতার নানা হযরত আলী বলেন, আমি সুবিচার চাই।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান খান বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। মোঃ সাদিকুল ইসলামকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।