
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেছে সিরাজগঞ্জ -৩ আসনের চার বারের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার। আজ শুক্রবার ১২,জুলাই ২০২৪ ইং তারিখ বিকেলে ধুবিল ইউনিয়ন বিএনপির আয়োজনে কাটার মহলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন মহরের সভাপতিত্বে কোরআন তিলাওয়াত এর মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চার বারের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার। দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক সফল জনপ্রিয় চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন , সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সলংগা থানা যুবদলের আহব্বায়ক রাশেদুল হাসান পাপন,তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল,জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক এমপি পুত্র রাহিদ মান্নান লেনিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে আজ মৃত্যুশয্যায়। যে কোন সময় তিনি চিকিৎসার অভাবে মারা যেতে পারেন। অথচ আওয়ামীলীগ সরকার বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মেরে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেন না। যদি তাঁকে মুক্তি দেওয়া না হয়, তবে সামনে আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে। নেতাকর্মীদেরকে সামনে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
বক্তারা আরো বলেন, দেশ আজ অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে। যদি এই আ’লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে জনগণের কথা চিন্তা করতো। দেশে দ্রব্যমূল্যের বাজার উর্দ্ধগতির কারণে দেশের মানুষ হাহাকার করছে। জনগণ বেঁচে থাকার জন্য ভয়ে মুখ খুলতে সাহস পায় না। এ সময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দ্রুত নি:শর্ত মুক্তির দাবি জানান। তা না হলো আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।