
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে দুদু মিয়া (৬০) নামের এক ব্যাক্তিকে শ্বাসরোধে হত্যা করে অটোগ্যারেজ থেকে সরিয়ে ফেলা হয়েছ ৫ টি অটোরিকশা। এ ব্যাপারে চলছে মামলা দায়েরের প্রস্তুতি।
গত শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিন্নু মিয়ার অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত দুদু মিয়া জীবন জীবিকার তাগিদে নুরে আলম জিন্নু নামে এক ব্যাক্তির গ্যারেজে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনি পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে যানাযায়, পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিন্নু মিয়ার একটি গ্যারেজ থেকে গত কয়েক দিন আগে অটোচুরির ঘটনাঘটে। এরইধারাবাহিকতায় এলাকার চিহ্নিত একটি চোর চক্র শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ওই গ্যারেজে পুর্ব পরিকল্পিত ভাবে চুরির জন্য যায়। এসময় তারা নাইট গার্ড দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে ৫ টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।