
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি।
সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরোয়ার মামুন(এমএস মামুন), মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ,চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনির,লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু জাফর চৌধিরী, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ,আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদৎ হোসাইন, সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, মিয়া মোঃ শাহজাহান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ,উপজেলা ছাত্রলীগ নেতা জিহানসহ জনপ্রতিনিধি,সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।।