
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি বটতলায় শ্রীশ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দির কমিটির উদ্যোগে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
সোমবার (২৬আগস্ট) সকাল সাড়ে ৯টায় এক আলোচনা সভা মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার দাসের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ওয়াহিদুল হক, মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যরঞ্জন দাস প্রমূখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে বটতলা মন্দির প্রাঙ্গণ থেকে মুরাদিয়া বোর্ড অফিস বাজারে গিয়ে শেষ হয়। এসময় হিন্দু ধর্মাবলম্বীদের শতশত নারী পুরুষ উক্ত রেলীতে অংশগ্রহণ করেন। এছাড়াও রাত ১০টায় মন্দিরে শ্রী কৃষ্ণের অভিষেক অনুষ্ঠিত হবে।