
কুমিল্লা প্রতিনিধি
২০ লক্ষ টাকা চাঁদা দাবি, বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কুমিল্লার লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি মনির আহমেদ। একই অভিযোগে আরও অজ্ঞতানামা ৯০ জনকে আসামি করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ আগস্ট শনিবার রাতে লাকসাম পৌরসভার নশরতপুর এলাকার বাইপাস মার্কেটের সামনে রাস্তার উপর ও একই মাসের ১৮ আগস্ট রোববার রাতে বসত বাড়িতে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারসহ হত্যার চেষ্টার ঘটনার অভিযোগে সাবেক মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯০ জনের বিরুদ্ধে ২৭ আগস্ট মঙ্গলবার কুমিল্লার ৬ নং আমলী আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী মনির আহমেদ। তিনি লাকসাম পৌরসভার নশরতপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি।