
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় চাকুরির দাবীতে ঢাকা-টাংগাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকুরি প্রত্যাশিত কয়েক হাজার বেকার যুবক।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গোড়াই ফ্লাই ওভারের নিচ থেকে একটি বিশাল মিছিল নিয়ে আন্দোলনকারীরা গোড়াই হা-মীম গ্রুপের সামনে গিয়ে জড়ো হয়।এরপর তারা ঢাকা-টাংগাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।এতে করে সেখানে জনদূর্ভোগ দেখা দেয়।
চাকুরি প্রত্যাশিতদের দাবী গোড়াই বিভিন্ন শিল্প কারখানায় কর্ম খালি থাকা স্বত্বেও নিয়োগ দেয়া হচ্ছে না।তাদের অভিযোগ দু’একজনকে নিয়োগ দিলেও কারখানার মূল ফটকে কর্মরতদের ঘুষ দিয়ে নিয়োগ নিতে হয়।পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।