
নিজস্ব প্রতিবেদক
আজ( মঙ্গলবার)বেলা ১২ টার দিকে ঢাকা কলেজ ও পাশ্ববর্তী আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পরে। পূর্বেও এমন ঘটনা ঘটেছে বহুবার।
ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের সাথে কথা বলে জানা যায়, কলেজের ইন্টার ফাস্ট ইয়ারের শিক্ষার্থীর নবীন বরণ চলছিল, এ সময় আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী আসে কলেজ অডিটোরিয়ামে, তাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাগবিতণ্ডা জড়ালে ঐখানে তার মিমাংসা হয়ে যায়।
কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই মিমাংসায় সন্তুষ্ট নয় বলে, তারা সায়েন্স ল্যাব মোড়ে জড় হয় ও ঢাকা কলেজের সামনে এসে ক্যাম্পাসের হামলা চালানোর চেষ্টা করলে ঢাকা কলেজের শিক্ষর্থীরা প্রতিরোধ গড়ে তোলে। চলতে থাকে দাওয়া পাল্টা। এক পর্যায়ে ঢাকা শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে আসে।
ঐ সময়ে মিরপুর রোডে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলেও সংঘর্ষ থামাতে পারেনি। পরবর্তীতে সেনাবাহিনী দুপুর ২ টার দিকে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফেরত পাঠায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।