
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বিয়ের আনন্দ শোকের ছায়ায় পরিণত হয়েছে। বৌভাতের দিন অতিথি বাড়িতে রেখে বাজারে গিয়ে আর ফেরা হলো না বর সাজেদুর রহমানের।
উপজেলার ভবানীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাজেদুর রহমান (২৪)। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার।বিয়ের এক দিন পর স্বামীকে হারিয়ে আহাজারি করছেন নববধূ। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনেরা। শনিবার বেলা বারোটার দিকে আত্রাই উপজেলার বান্দাইখারা রোডে শুটকিগাছা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও আত্মীয়-স্বজনরা বলেন বাজারে গিয়েছিলেন দুই আর মিষ্টি আনার জন্য ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।