
শ্রীপুর প্রতিনিধি
গতকাল রাতে উপজেলার মুলাইদ এলাকার বাদল মিয়ার বাসা থেকে গৃহবধূর রাহেলা আক্তার (২৫) লাশ উদ্ধার করা হয়। ঐ গৃহবধূ নেত্রকোনার পূর্বধলা উপজেলার দামুদকুর্ণী গ্রামের মো. রুমাল মিয়ার মেয়ে। তিনি শ্রীপুরের ব্লু প্ল্যানেট নামের পোশাক কারখানায় চাকরি করতেন। ঘটনার পর থেকে তাঁর স্বামী মো. সুজন (৩০) পলাতক। তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সোমবার সকালে নিহত গৃহবধূর বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে মো. সুজনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। শ্রীপুর থানার উপপরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওড়না দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার করে ফেলে রাখা হয়েছিল।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।