
মো.ফরহাদ হোসাইন,জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অনিক, যিনি গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি অবস্থায় পরীক্ষা দিচ্ছেন। আজ তার প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা তিনি হাসপাতালের বিছানায় বসেই দিচ্ছেন।
১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া এক মিছিল শাঁখারীবাজার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে পৌঁছালে, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় অনিক সহ অনেকেই আহত হন। গুলিবিদ্ধ অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অপারেশন করা হয়। তবে ২৯ জুলাই তাকে বাধ্যতামূলক ছাড়পত্র দিয়ে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর, ১১ আগস্ট পুনরায় বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি হন অনিক।
তার চিকিৎসার মধ্যেই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, যা তিনি হাসপাতালে থেকেই দিচ্ছেন