
নিজস্ব প্রতিবেদক
বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় একই পরিবারের ৩ জন নিখোঁজ।
শুক্রবার(২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে।
নৌকাটি সাত জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জ থেকে কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটের দিকে আসিতেছিল। ঐ সময় নৌকাটি নদীর মাঝামাঝি আসলে বাল্কহেডের সাথে ধাক্কার ঘটনাটি ঘটলে সাথে সাথেই নৌকাটি ডুবে যায়। মাঝিসহ পাঁচ জন নিরাপদে পাড়ে আসতে পারলেও, নিখোঁজ রয়েছেন একই পরিবারের তিন জন। তারা সম্পর্কে মা,মেয়ে ও ভাতিজি। নিহতরা হলেন, লাকী বেগম( ৪২),মোহনা (১৭) ও ১৫ বছরের ভাতিজি (নাম জানা যায় নি )
ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের দুটি দল। নদীতে কিছুটা স্রোত থাকায় উদ্ধার কর্মীদের কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।
বুড়িগঙ্গা নদীতে প্রতি বছরেরই এমন ৩/৪ টি ঘটনা ঘটে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক স্কুল শিক্ষক জানান, “প্রতি বছর বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিতে গড়ে ১৫/১৮ জন মানুষের মৃত্যু ঘটে থাকে।”
এলাকাবাসী জানান, বিগত সরকার বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট দিয়ে সেতু নির্মাণের কথা বললেও তা বাস্তবায়ন করেনি।তাই অন্তবর্তী সরকার অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার রোধে দ্রুততম সময়ে মধ্যে এই ঘাট দিয়ে যেন সেতু নির্মাণ করে।