
কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে
আলহাজ¦ মাহবুবার রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে সরকারি মাহ্তাব উদ্দীন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
এ সময়ে বক্তরা বলেন,ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। ভয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে।নতুন করে আর কোন অশান্তি আমরা চাই না। আগামী ২৮ সেপ্টেম্বর বিকাল ৩ টার সময় জেলা বিএনপি’র সমাবেশ শান্তিপূর্নভাবে সফল করতে হবে। ভার্চুয়ালি এ সমাবেশে যোগ দিবেন আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান।প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা,জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু,জেলা বিএনপি’র কোষাধক্ষ্য প্রভাষক জুলফিকার আলী, কালীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক আতিয়ার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম,পৌর বিএনপি’র যুগ্ম-সিনিয়র আহবায়ক নজরুল ইসলাম তোতা, কালীগঞ্জ বিএনপির যুগ্ম-আহবায়ক তবিবুর
রহমান মিনি, কালীগঞ্জ বিএনপির যুগ্ম- আহবায়ক আবুল কালাম আজাদ সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।সভা সঞ্চলনা করেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।