
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
মাধ্যমিক স্তরসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মানববন্ধন করা হয়। উপজেলা পরিষদের সামনে মাঠে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় , বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার সূত্রে জানা যায়, শিক্ষায় বর্ষসমু দূরীকরণে মাধ্যমিক স্তর সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে উপজেলার অর্ধশ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এ মানববন্ধনে অংশগ্রহণ করে। সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে মাঠে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে বক্তব্য দেন আরামনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, পিংনা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার নাসির উদ্দিন, সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম,ডোয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন,সরিষাবাড়ী ছালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান সামাদ প্রমুখ।
আরাম নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম বলেন, মাধ্যমিক স্তর স্কুল মাদ্রাসার জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, উপজেলা পরিষদের সামনে মাঠে মাধ্যমিক স্তর সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে।