
মোঃ রবিউল ইসলাম
ষ্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আই এফ আই সি ব্যাংকের গ্রাহক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭শে সেপ্টেম্বর -২০২৪) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত সম্মিলনে সভাপতিত্ব করেন আই এফ আই সি ব্যাংকের নাটোর শাখা ম্যানেজার এনামুল হক।
উক্ত সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই এফ আই সি ব্যাংকের নলডাঙ্গা উপশাখা ইনচার্জ আবু হানিফ, নাটোর শাখা সহকারী অফিসার ফয়সাল আহমেদ শুভ সহ প্রমূখ।