
(কাঠালিয়া) প্রতিনিধি কাঠালিয়া উপজেলায় জাতীয় শিক্ষা— সপ্তাহ ২০২৪ এ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হলেন শরীফ মোসতাক আহমেদ শামীম। তিনি উপজেলার এম.এ.খালেক ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।
মোসতাক আহমেদ শামীম উপজেলার শৌলজালিয়া ইউপির দক্ষিণ কৈখালী গ্রামের সম্ভ্রান্ত ও প্রয়াত শিক্ষক এম.এ.মালেক মিয়া এর সন্তান। তাঁর পিতা পেশায় একজন মাধ্যমিক স্কুল শিক্ষক ছিলেন।
মোসতাক আহমেদ শামীম এম.এ খালেক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় প্রায় ১০ বছর যাবৎ সুনামের সহিত শিক্ষকতা করছেন।
শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে শিক্ষক মোসতাক আহমেদ শামীম বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নেছার উদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মু: আনোয়ার আজীম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ আমিনুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন আমাকে যারা অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমাকে সবচেয়ে বেশী অনুপ্রেরণা জুগিয়েছেন আমার মাদরাসার সুপারিনটেনডেন্ট জনাব মোঃ খলিলুর রহমান তার কাছে চির কৃতজ্ঞ থাকবো।এ ছাড়া মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, এ অর্জন শুধু আমার নয়, এ অর্জন এম.এ.খালেক ইসলামিয়া দাখিল মাদ্রাসার এবং আমার এলাকার সকলের। আমি যেন ভবিষ্যতে এভাবে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। তার এ সফলতার জন্য পরিবারের পাশাপাশি প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।